
ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে নীল ও সবুজ দুই প্যানেলেই ২৩ জন করে মোট ৪৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া বিভিন্ন পদে স্বতন্ত্র প্রার্থী ছিলেন ৮ জন।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, অতীত অভিজ্ঞতায় দেখা গেছে, নির্বাচন ভালোভাবে সম্পন্ন হলে আপত্তিগুলো সাধারণত ভোটগ্রহণ শেষ হওয়ার পরই সামনে আসে। এবারও একই পরিস্থিতি দেখা গেছে বলে মন্তব্য করেন তিনি।

নির্বাচন প্রক্রিয়া শান্তিপূর্ণ হলেও পরবর্তী সময়ে সহিংসতা বেড়েছে। প্রক্রিয়াগত স্বচ্ছতা ছিল, তবে সহিংসতা উদ্বেগজনক—যদিও অতীতের তুলনায় কম। তারা সার্বিকভাবে একে মিশ্র প্রতিক্রিয়া হিসেবে উল্লেখ করে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) ও মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ আজ। শপথ উপলক্ষে রাজধানীতে গাড়ি চলাচলে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) বিশেষ ট্রাফিক নির্দেশনা দিয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। আজ মঙ্গলবার সকাল ১০টায় জাতীয় সংসদ সচিবালয়ের শপথ গ্রহণ কক্ষে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন তিনি। এরপর আজই নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

ত্রয়োদশ জাতীয় সংসদ ও গণভোটে নির্বাচনে সারা দেশে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টায় এক বার্তায় এ তথ্য জানিয়েছেন কমিশনের জনসংযোগ শাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিক।

গণভোটে ‘হ্যাঁ’-এর বিজয় বাংলাদেশের রাজনীতিতে এক রকম নটআউট মর্যাদা পেয়ে যায়। ‘দান দান তিন দান’ বলে বাংলায় একটা কথা আছে। এবারও গণভোট হচ্ছে। সেখানেও ‘হ্যাঁ’ এবং ‘না’ আছে। এবং প্রবণতা বলছে, ‘হ্যাঁ’ বিজয়ী হতে যাচ্ছে। আর তেমনটাই ঘটলে আবারও সরকার ব্যবস্থায় এক বড় বদল আসার পথ খুলে যাবে, যা এ সময়ে সংস্কার বলেই

সিইসির বক্তব্যের পর নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ রিটার্নিং কর্মকর্তাদের কাছ থেকে পাওয়া সর্বশেষ ফলাফল ঘোষণা করেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শুরু হয়েছে সকাল সাড়ে ৭টা থেকে। এরইমধ্যে কেন্দ্রের সামনে দেখা গেছে ভোটারদের লম্বা লাইন। আজ বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

বৃহস্পতিবারের নির্বাচনে (২৯৯ আসনে) মোট ১২ কোটি ৭২ লাখ ৯৮ হাজার ৫২২ জন ভোটার ভোট দেওয়ার যোগ্য। এর মধ্যে ছয় কোটি ৪৬ লাখ ২০ হাজার ৭৭ জন পুরুষ, ৬ কোটি ২৬ লাখ ৭৭ হাজার ২৩২ জন নারী এবং এক হাজার ২১৩ জন তৃতীয় লিঙ্গের ভোটার। ৩০০ আসনে দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৯।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্তত ৯ লাখ ৫৮ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে। নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ এই তথ্য জানিয়েছেন।

তুরস্কের সাত সদস্যের একটি নির্বাচনী পর্যবেক্ষক দল আজ মঙ্গলবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে।

নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, প্রবাসীদের ভোটগ্রহণ প্রক্রিয়ায় কোনো ধরনের কারচুপির সুযোগ নেই। ভোট প্রদানের ক্ষেত্রে লাইভ ভেরিফিকেশন বাধ্যতামূলক করা হয়েছে এবং ব্যালটের নিরাপত্তায় গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করবেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দেওয়ার সময় সামান্য ভুলে ব্যালট বাতিল হতে পারে। তাই ভোটের প্রতিটি ধাপ সঠিকভাবে অনুসরণ করা জরুরি।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণ করবেন ৮১টি দেশি নিবন্ধিত সংস্থার মোট ৫৫ হাজার ৪৫৪ জন পর্যবেক্ষক। এছাড়া নির্বাচনে বিদেশি পর্যবেক্ষক থাকবেন প্রায় ৫০০ জন।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে জানার পর একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য কমিশনের প্রতি বিদেশি কূটনীতিকরা তাদের সর্বোচ্চ আস্থা প্রকাশ করেছেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির উদ্দিন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোটিপতি প্রার্থীর সংখ্যা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি জানিয়েছে, এবারের নির্বাচনে ১ হাজার ৯৮১ জন চূড়ান্ত প্রার্থীর মধ্যে ৫৬০ জনই কোটিপতি (শুধুমাত্র অস্থাবর সম্পদের ভিত্তিতে), যা মোট প্রার্থীর প্র

ইসির পর্যবেক্ষণে উঠে আসে, আসলাম ট্রাস্ট ব্যাংকের ঋণগ্রহীতা হলেও অন্য দুটি ব্যাংকের কেবল জামিনদার ছিলেন তিনি, যা প্রার্থিতা বাতিলের জন্য যথেষ্ট নয়।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমান ভোটার হতে পারবেন কিনা তা আগামীকাল রোববার জানা যাবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার আহমেদ। তিনি জানান, এরইমধ্যে তারা দুজনে ভোটার হিসেবে নিবন্ধনের প্রক্রিয়া সম্পন্ন করেছেন।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আইনের শাসন কাকে বলে, নির্বাচন কমিশন তা কাজের মাধ্যমে দেখিয়ে দিতে চায়। আজ মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

প্রয়াত আওয়ামী লীগ নেতা আহসানউল্লাহ মাস্টার এবং সাবেক অর্থমন্ত্রী শাহ এ এমএস কিবরিয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, “এ ধরনের ঘটনা তো সব সময় ছিল। আগে আহসানউল্লাহ মাস্টারের সাথেও এরকম হয়েছে। এ ধরনের ঘটনা হয় বাংলাদেশে, এটা নতুন কিছু না।”

এ সময় সিইসি বলেন, “আইন না হওয়া পর্যন্ত কমিশন এ বিষয়ে কাজ করতে পারবে না। আগামী সপ্তাহেই গণভোট আইনটি পাশ করা হবে বলে আশা করা হচ্ছে। আইন পাশ হলে, সেই আইন অনুযায়ী কমিশন প্রস্তুতি ও সিদ্ধান্ত নেওয়া শুরু করবে। গণভোট হলে চারটি পয়েন্টেই হ্যাঁ/না ভোট হবে।”